বিপর্যস্ত, বিক্ষিপ্ত, পরাজিত—আজকের দিনে মুসলিম উম্মাহর হাল বর্ণনা করতে এই তিনটি শব্দই যথেষ্ট। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ছড়িয়ে থাকা এই উম্মাহ আজ অভিভাবকহীন! 

হিজরী পঞ্চম শতাব্দীর শুরুতে অনেকটা আজকের মতোই নাজুক ছিল উম্মাহর অবস্থা। শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বের অভাব, বিশৃঙ্খলা, বিভেদ আর শত্রুর আস্ফালন—সব মিলিয়ে উম্মাহ তখন পার করছিল এক ক্রান্তিকাল। 

সেসময়ই দৃশ্যপটে আগমন ঘটে সেলজুক সালতানাতের, যাদের হাত ধরে দূর হয় ক্রান্তিকালের মেঘ। আর এই সেলজুকদেরই সবচেয়ে সাহসী সিংহের নাম ছিল আলপ আরসালান। প্রবল দৃঢ়চেতা আর অসাধারণ নেতৃত্বগুণের অধিকারী মহান এই সুলতান উম্মাহর ভগ্নদেহে ফিরিয়ে এনেছিলেন শৌর্যবীর্যের সম্ভার। 

কে এই সুলতান আরসালান? কী করেছিলেন তিনি? কেন তাঁর মতো একজন নেতার আজ অভাব বোধ করছি আমরা? ‘সুলতান আলপ আরসালান’ বইয়ের মধ্যে লুকিয়ে আছে এই প্রশ্নগুলোর জবাব। ইতিহাসকে পাঠকপ্রিয় করে তোলা লেখক ইমরান রাইহানের ঝরঝরে গদ্যে লেখা অনবদ্য আরেকটি কাজ এটি। 

Nameসুলতান আলপ আরসালান
Authorইমরান রাইহান
Categoryইতিহাস ও ঐতিহ্য
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionসেপ্টেম্বর ২০২৪
Number of Page64
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “সুলতান আলপ আরসালান”

Your email address will not be published. Required fields are marked *