কারবালা ময়দান

129.00৳ 

কারবালা—উম্মাহর ইতিহাসের বেদনাবিধুর একটি অধ্যায়ের নাম। এই ময়দানেই হক্বের জন্য একাকী লড়াই করে শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়েছিলেন জান্নাতী যুবকদের সর্দার হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু। 

কারবালা সেই থেকে মুসলিম উম্মাহর বেদনাকাব্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কিন্তু আফসোসের বিষয় হলো, ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক এই অধ্যায় নিয়ে বিশুদ্ধ ইতিহাসের চর্চা আমাদের মধ্যে রীতিমতো বিরল। আর হক্ব যেখানে অনুপস্থিত, বাতিল তো সেখানে প্রবেশ করবেই।

ফলে শিয়াদের রচিত বিকৃত ইতিহাসটাই আমাদের কাছে হয়ে গেছে কারবালার ঘটনা জানার একমাত্র উৎস। আর ইতিহাসের সাথে আকীদার আছে ঘনিষ্ঠ যোগাযোগ। দূষিত এই ইতিহাসের পথ ধরে মহামারির মতো ছড়াচ্ছে রাফিযী আকীদা, কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছে ভ্রান্ত সুফীদের বাতিল চিন্তাধারায়।

সহীহ বর্ণনা ও বিশুদ্ধ ইতিহাসগ্রন্থের আলোকে তাই কারবালার প্রকৃত ইতিহাস জানা ও চর্চা করা অপরিহার্য এক জরুরত। ‘কারবালা ময়দান : প্রকৃত ইতিহাস ও শিক্ষা’ বইটি সেই জরুরত পূর্ণ করবার মূল্যবান একটি মাধ্যম। ঘটনা কোথা থেকে শুরু হয়ে কারবালা পর্যন্ত গড়ালো এবং তারপর কী কী ঘটলো, তার বিস্তারিত খুঁটিনাটি এই বইয়ে আলোচনা করেছেন মুফতী শফী রাহিমাহুল্লাহ। ইতিহাসের বিশুদ্ধ ও পূর্ণ বিবরণীর সাথে সাথে আলোচনা করেছেন এখান থেকে প্রাপ্ত শিক্ষণীয় বিষয়গুলোও। 

Nameকারবালা ময়দান
Authorমুফতী মুহাম্মাদ শফী রহ.
Translator(s)মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম
Categoryইতিহাস ও ঐতিহ্য
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionনভেম্বর ২০২৪
Number of Page88
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কারবালা ময়দান”

Your email address will not be published. Required fields are marked *