আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেছিলেন, রাসূলুল্লাহ ﷺ-এর চরিত্র হচ্ছে সমগ্র কুরআন। এর মানে কুরআনকে বোঝা যাবে রাসূলের জীবন থেকে। সালাফরাও রাসূল ﷺ-এর নকশে কদম ধরেই চলেছেন সারাটি জীবন।

আর তাই সালাফুস সালিহীনের জীবনকে জানা মানে ইসলামকেই জানা। রাসূল ﷺ-কে সবচেয়ে উত্তমরূপে অনুসরণ তো তাঁরাই করে গেছেন। নিজের জীবনের প্রতিটি ছত্রে ছত্রে ইসলামকে তাঁরাই তো সবচেয়ে ভালোভাবে প্রয়োগ করে দেখিয়েছেন। 

এজন্যই যুগে যুগে সালাফের জীবনী রচনায় আলিমরা ছিলেন সদা তৎপর। এই জীবনীগুলোর উপকারিতা যে কতো বেশি, সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। অনেক বড় বড় বিষয় তাত্ত্বিকভাবে শেখার চেয়ে সালাফের জীবনী থেকে শেখাটা খুবই সহজ হয়ে যায়। তাই তাঁদের জীবনকথা মানে স্রেফ একটা জীবনী নয়, বরং ইসলামের বিশাল এক পাঠশালা।

ইতিহাসপ্রেমী বরেণ্য লেখক ইমরান রাইহান সালাফের এমনই ২০ জনকে নিয়ে ঝরঝরে গদ্যে গড়ে তুলেছেন ‘সালাফের জীবনী’ বইয়ের নির্মল অবয়ব। এই মহাত্মাদের প্রত্যেকেই ছিলেন খাইরুল কুরুনের সৌভাগ্যবান সদস্য। ইলম ও আমলের প্রতিটি ক্ষেত্রে যাঁদের কাছে উম্মাতে মুহাম্মাদী চিরঋণী। 

গল্পের ধাঁচে আর মেদহীন সাবলীল গদ্যে রচিত এই বইটি আপনার মনোযোগকে ধরে রাখবে শেষ পাতা পর্যন্ত। 

Nameসালাফের জীবন থেকে ১
Authorইমরান রাইহান
Categoryইতিহাস ও ঐতিহ্য, ইসলামী ব্যক্তিত্ব
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionসেপ্টেম্বর ২০২১
Number of Page192
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “সালাফের জীবন থেকে ১”

Your email address will not be published. Required fields are marked *