রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদীসে বলেছিলেন, মানুষের হৃদয়ে একটা মাংসপিণ্ড আছে যেটা ঠিক থাকলে সব ঠিক থাকে আর যেটা নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে ক্বলব বা মানুষের হৃদয়। 

হৃদয় শক্ত হয়ে গেলে আল্লাহ থেকে মানুষ দূরে সরে যায়। গুনাহ ছেড়ে দেওয়া তখন কষ্টকর হয়ে যায়। আর অন্তর নরম হলে চোখে পানি আসে সহজে, গুনাহ ছেড়ে দেওয়াটা হয় সহজ।

হৃদয়ের এই কাঠিন্যের ভয়াবহতা আর মুক্তির পন্থা নিয়ে লিখেছিলেন ইমাম রজব ইবনু হাম্বলী রাহিমাহুল্লাহ। সুখপাঠ্য, সংক্ষিপ্ত এবং গভীর—ইমামের লিখনী মানেই এই বৈশিষ্ট্যগুলোর সমাবেশ। ‘কঠোর হৃদয়’ পুস্তিকাতেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। 

এই পুস্তিকায় ইমাম নুসুসের আলোকে লিখে গেছেন কঠিন অন্তরের ভয়াবহতার কথা। লিখেছেন কুরআন-হাদীস ও সালাফের বাণীতে এর নিন্দার কথা। অন্তর কীভাবে কঠোর হয়ে যায় এবং কীভাবে এই কঠোরতাকে কোমলতায় বদলে দিতে হয়, এ বিষয়েও ইমাম পেশ করেছেন প্রাঞ্জল আলোচনা।

 

Nameকঠোর হৃদয়
Authorহাফিয আল্লামা আবুল ফারাজ ইবনু রজব হাম্বলী (রহ.)
Translator(s)মাওলানা শামসুল আরেফীন মুন্সী
Categoryআত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionঅক্টোবর ২০২৩
Number of Page32
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

হাফিয আল্লামা আবুল ফারাজ ইবনু রজব হাম্বলী (রহ.)

হাফিয আল্লামা আবুল ফারাজ ইবনু রজব হাম্বলী (রহ.) এর সকল বই দেখুন

Reviews

There are no reviews yet.

Be the first to review “কঠোর হৃদয়”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই