দ্বীনের প্রসার ঘটছে প্রতিদিন। প্রতিদিনই অনেক মানুষ ফিরে আসছে দ্বীনের পথে, সিরিয়াস হচ্ছে নিজের আখিরাতের ব্যাপারে। দ্বীনের পথে ফিরে আসা এই ভাইবোনদের জন্য দরকার সাহায্যের একটা হাত, দরকার জরুরি দিকনির্দেশনার। ‘দ্বীনের পথে যাত্রা’ আমাদের এসব ভাইবোনদের জন্য সাহায্যের সেই হাত, যা দ্বীনে ফেরার পর তাদের জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে।

পুরনোকে ভেঙে দিয়ে নতুনকে গড়ার আহ্বান দিয়েই শুরু হয়েছে এই বইয়ের আলাপ। তাওবা, গুনাহর উপকরণ এবং গুনাহ থেকে বেঁচে থাকার উপায় আলোচিত হয়েছে। দ্বীনে ফেরার পর প্রথম বিষয় এগুলোই। এরপর ঘরে দ্বীনি পরিবেশ গড়ে তোলা এবং সময়ের যথাযথ ব্যবহার করার বহুমুখী উপায় নিয়েও এসেছে সমৃদ্ধ আলোচনা।

ইলম শেখার জন্য সময় বের করা, হতাশার সময়ে করণীয়, ইদাদ গ্রহণ করা এবং দ্বীনের পথে ফ্যান্টাসি এড়িয়ে চলা—গুরুত্বপূর্ণ এই টপিকগুলোর আলোচনা এই বইয়ের গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ইদাদ গ্রহণ নিয়ে আলোচনা তো বেশ বিরল একটি ব্যাপার। 

দ্বীনের পথে ফিরে আসা প্রতিটি ভাইবোনের জন্যই এই বইটি অত্যন্ত মুফীদ হবে ইনশাআল্লাহ।

Nameদ্বীনের পথে যাত্রা
Authorমাওলানা তানজীল আরেফীন আদনান
Categoryআত্ম-উন্নয়ন ও মোটিভেশন, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionমে ২০২৫
Number of Page128
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “দ্বীনের পথে যাত্রা”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই