ইতিকাফ : সুন্নাহর আলোকে রুহানী গোসল

79.00৳ 

রমযান মাস মানেই আমলের বসন্ত। আমলের এই বসন্তে ইতিকাফ এক অনন্য আমল। এটা এমন এক মহান ইবাদত, যার মাধ্যমে বান্দা সরাসরি রাব্বুল আলামীনের সান্নিধ্য গ্রহণ করে। দুনিয়ার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে সে আশ্রয় নেয় রাব্বে কারীমের পবিত্র ঘরে। শুরু হয় মালিকের সাথে বান্দার নিবিড় সম্পর্ক গড়ে তোলার এক পবিত্র মেহনত।

মহান এই আমল নিয়ে বরেণ্য আলিমে দ্বীন মুফতী জিয়াউর রহমানের কলমে রচিত হয়েছে বিশেষ একটি গ্রন্থ। ‘ইতিকাফ : সুন্নাহর আলোকে রুহানী গোসল’ বইটিতে তিনি ইতিকাফের অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরেছেন। এর পেছনে যে দর্শন কাজ করেছে, সেটার উপরও আলোকপাত করেছেন। ইতিকাফ যথাযথভাবে আদায় করার জন্য প্রয়োজনীয় বিধানও এই বইয়ে তিনি আলোচনা করেছেন।

সব মিলিয়ে ইতিকাফ নিয়ে সংক্ষিপ্ত পরিসরে এই বইটি পেশ করছে সামগ্রিক একটা আলোচনা। নিছক বিধানগত অবস্থান থেকে নয়, বরং ইতিকাফের তাৎপর্য ও দর্শনকে ধারণ করে যেন ইতিকাফের আমল করা যায়, এই বইয়ে সেটাই নিশ্চিত করা হয়েছে। যেন ইতিকাফের আমলে পবিত্র হয়ে যায় আমাদের রুহ, দৃঢ় থেকে দৃঢ়তর হয় বান্দার সাথে মালিকের চিরন্তন সম্পর্ক। 

Nameইতিকাফ : সুন্নাহর আলোকে রুহানী গোসল
Authorমুফতী জিয়াউর রহমান
Categoryআমল, মাসআলা-মাসায়েল
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionমার্চ ২০২৫
Number of Page56
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইতিকাফ : সুন্নাহর আলোকে রুহানী গোসল”

Your email address will not be published. Required fields are marked *