আপনি একজন মুসলিম। মুসলিম হিসেবে আপনার কি ইসলাম অনুযায়ী চলার মতো পর্যাপ্ত ইলম আছে?

ফরয ইবাদাত, প্রতিদিনের জীবনে প্রয়োজনীয় মাসআলা, বিভিন্ন ফাতওয়া—এগুলো কি আমাদের শেখা বা জানা হয়েছে? না হলে কিন্তু আমরা সমূহ বিপদে আছি। ইলম ছাড়া কোনো আমল নেই। আপনি যদি না-ই জানেন, তবে আমল কীভাবে করবেন? আল্লাহর আদেশ পালন কীভাবে করবেন?

সেজন্য সাধারণ মুসলিম হিসেবে আলিমদের থেকে ইসলামের জীবনবিধান আমাদের জেনে নেওয়া দরকার। আল্লাহ তা’আলা আমাদেরকে কোথায় কীভাবে চলতে বলেছেন, করতে বলেছেন এগুলো যথাসাধ্য ভালোভাবে জেনে নেওয়া আবশ্যক। 

সেজন্যই ‘ইসলামী জীবনবিধান: মাসায়েল ও নির্দেশনা’ বইটি আপনাদের জন্য প্রয়োজনীয় ইলমের এক খনি হাজির করেছে, যেখান থেকে ফরয পরিমাণ ইলম শেখাটা আপনার জন্য বেশ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন ফরয ইলমের পরিমাণ নিয়ে মতভিন্নতা থাকলেও এই কিতাবে যা যা আছে, তাতে আপনার সবগুলো মত অনুসারেই আশা করা যায় আপনার ফরয ইলম অর্জন পূর্ণতা পেয়ে যাবে ইনশাআল্লাহ। 

প্রতিটি ঘরে ঘরে এই কিতাবটি থাকা বিশেষভাবে জরুরি। 

Nameইসলামী জীবনবিধান
Authorমাওলানা মাহমুদুল্লাহ
Categoryআমল, দৈনন্দিন মাসআলা, মাসায়েল
Publisherদারুল ফিকর
Publication year/Editionজানুয়ারি ২০২৫
Number of Page736
Cover & Bindingহার্ডকাভার

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইসলামী জীবনবিধান”

Your email address will not be published. Required fields are marked *