যৌবনকালটা যেন আল্লাহর রহমতের ভরা জোয়ারকে সাথে নিয়ে আসে। শক্তিতে, সামর্থ্যে, উদ্যমে, উচ্ছ্বাসে এসময় মানুষ থাকে আগাগোড়া ভরপুর। কিন্তু এই উচ্ছ্বসিত সময় হাজারো সম্ভাবনার দরজা খুলে দেবার পাশাপাশি উন্মুক্ত থাকে হাজারো বিপদের মুখে পড়বার।

যৌনতাড়না এই সময়েই সবচেয়ে বেশি থাকে বলে এর শিকারেই যৌবনের ঘায়েল হবার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তার উপর আজকের এই অতিমাত্রায় যৌনায়িত সমাজে যৌবনের উন্মাতাল স্রোতে একজন যুবকের টিকে থাকাটা মারাত্মক কঠিন। 

এই চরম প্রতিকূল পরিবেশে যৌবন আজ যতোটা না সম্ভাবনার আধার, তার চেয়ে বেশি যেন হাজারো বিপদের আশঙ্কা। যুবকরা আজ অসহায়, একাকী। 

বিপন্ন এই যৌবনকে ফিতনার অকূল দরিয়া থেকে বাঁচাতেই যেন আঁকড়ে ধরার অবলম্বন হয়ে এসেছে ‘এখন যৌবন যার’ বইখানা। শায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী রাহিমাহুল্লাহর দরদী কলমে যুবকেরা খুঁজে পাবে পথের দিশা। তারা পাবে সতর্কবার্তা, যৌবনকে নিরাপদ রাখার উপায় ও নির্দেশনা এবং প্রয়োজনীয় সবকিছু। 

আজকের দিনে যুবকদের জন্য এই বইটি শুধুই উপকারি নয়, বরং লাইফ সেভিং ম্যাটেরিয়ালের মতোই অত্যন্ত জরুরি। 

Nameএখন যৌবন যার
Authorশায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী
Translator(s)আবু মিদফা সাইফুল ইসলাম
Categoryআত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionজুন ২০২২
Number of Page320
Cover & Bindingহার্ডকাভার

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “এখন যৌবন যার”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই