উম্মাহর প্রতি ঐক্যের আহ্বান
- লেখক : মুফতী মুহাম্মাদ শফী রহ.
- অনুবাদক : আবদুল্লাহ আল মাসউদ
- প্রকাশক : উমেদ প্রকাশ
- বিষয় : ইসলাম ও মুসলিম উম্মাহ
79.00৳
পাঠক প্রিয়
ইস্তিকামাত অর্জনের দশ নীতি
60.00৳পাঠশৈলী : যেভাবে পড়তে হয়
80.00৳মুনাজাতে মাকবুল
380.00৳পৃথিবী যোগ্যদের আবাস
50.00৳উলামায়ে কেরামের ভূমিকা
50.00৳উম্মাতান ওয়াহিদাহ—আমরা এক উম্মাহ, এক জাতি। আমাদের মালিক এক, রাসূল এক, দ্বীন এক, কিতাব এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের তুলনা দিয়েছিলেন একটি দেহের মতো একক সত্তার সাথে।
অথচ আজ সেই উম্মাহই শতচ্ছিন্ন, চরমভাবে বিভক্ত। শত্রুকে ছেড়ে দিয়ে আজ আমরা ভাইয়ে ভাইয়ে আত্মঘাতী মারামারিতে ব্যস্ত হয়ে পড়েছি। মতানৈক্যপূর্ণ মাসায়েল নিয়ে উন্মত্ত ঝগড়ায় গাফিল হয়ে গেছি আসল শত্রুর ব্যাপারে। কিন্তু শত্রু আমাদেরকে ভুলে যায়নি একটুও। আমাদের মূর্খতাপূর্ণ অনৈক্যের ভরপুর সুযোগ নিয়ে চরম হিংস্রতায় তারা ক্ষতবিক্ষত করে চলেছে এই উম্মাহকে।
অনৈক্যের আঘাতে বিপর্যস্ত এই উম্মাহকে আবারো উঠে দাঁড়াতে হলে আত্মঘাতী এসব কাজকর্ম পরিহারের কোনো বিকল্প নেই। এই বার্তা নিয়েই মুফতী মুহাম্মাদ শফী রাহিমাহুল্লাহর কলমে রচিত হয়েছিল যুগান্তকারী এক আহ্বান। ‘উম্মাহর প্রতি ঐক্যের আহ্বান’ বইটিতে তিনি পেশ করেছেন বিভক্ত উম্মাহকে এক করার পথ-পদ্ধতি। সমস্ত ফিকহী মতবিরোধকে আপন জায়গায় সীমাবদ্ধ রেখে মুমিনদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির উপর গুরুত্বারোপ করেছেন তিনি। নির্দেশ করেছেন অনৈক্যের কারণ, মতবিরোধ ও ঝগড়ার পার্থক্য এবং উম্মাহর ঐক্যকে অটুট রাখার পন্থা।
| Name | উম্মাহর প্রতি ঐক্যের আহ্বান |
| Author | মুফতী মুহাম্মাদ শফী রহ. |
| Translator(s) | আবদুল্লাহ আল মাসউদ |
| Category | ইসলাম ও মুসলিম উম্মাহ |
| Publisher | উমেদ প্রকাশ |
| Publication year/Edition | অক্টোবর ২০২৩ |
| Number of Page | 96 |
| Cover & Binding | পেপারব্যাক |
ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।






















Reviews
There are no reviews yet.