সমাজ জীবন (বোধ ও চৈতন্য)

229.00৳ 

সমকালীন সাহিত্যের পাঠক আর শায়খ আলী তানতাবীর ব্যাপারে অজ্ঞ, এমন জুড়ি আসলেই মেলা ভার। বিশেষ করে আরবি সাহিত্যের বরপুত্র যিনি, তাঁকে তো না চিনে উপায় নেই। এই বাংলাতেও তাঁর লেখাজোখা একেবারে কম অনুবাদ হয়নি। 

সাধারণকেও অসাধারণ করে চিত্রায়ন করার দক্ষতা আর শব্দ-বাক্যের নিপুণ গাঁথুনিতে ভাবের গভীরতা তাঁর রচনাবলিকে দিয়েছে অতুলনীয় ভিন্নতা। তাঁর এরকম বেশ কিছু রচনাকে একত্র করেই যেকটি সংকলন গড়ে উঠেছে, ‘সমাজ জীবন : বোধ ও চৈতন্য’ তার মধ্যে একটি।

সমাজ ও জীবনের নিবিড় পর্যবেক্ষক ছিলেন শায়খ তানতাবী। সমাজ জীবনের গভীরে যেয়ে উপলব্ধির মুক্তো তুলে এনেছেন তিনি। উদারভাবে সেগুলোকে তিনি ছড়িয়ে দিয়েছেন তাঁর পাঠকদের মাঝেও, যেন সেগুলো জাগ্রত করে তোলে তাদের চৈতন্য। সমাজের বিভিন্ন দিকের উপর তাঁর অনুসন্ধানী দৃষ্টিকে এতোটাই ব্যাপ্ত করেছেন যে, একেকটি বিষয় থেকেই আআমদের জন্য শিখবার আছে অনেক কিছু। 

জীবনের গভীরতম বোধ আর মনোমুগ্ধকর শাব্দিক উপস্থাপন—সুখপাঠ্য রচনার জন্য এর চেয়ে ভালো মেলবন্ধন আর কী হতে পারে! 

Nameসমাজ জীবন (বোধ ও চৈতন্য)
Authorআলী তানতাবী
Translator(s)নাদওয়াতুল ইহসান বাংলাদেশ
Categoryইসলামি আদর্শ ও মতবাদ
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionনভেম্বর ২০২৫
Number of Page156
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “সমাজ জীবন (বোধ ও চৈতন্য)”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই