আসুন, তিনটি দৃশ্য দেখাই আপনাকে। 

  • বাচ্চাকে খাওয়াচ্ছেন মা। বাচ্চা সবকিছু ভুলে বুঁদ হয়ে আছে ডিভাইসের স্ক্রিনে। 
  • বাড়ি ফিরেছেন ঘরের কর্তাব্যক্তি। ফিরেই সব বাদ দিয়ে ডুব দিয়েছেন ডিভাইসের স্ক্রিনে। 
  • বন্ধুরা সব এক জায়গায়, কিন্তু নজর যার যার স্ক্রিনের দিকে। একসাথে থেকেও তারা একসাথে নেই!

খুব পরিচিত কিছু দৃশ্য, তাই না? ছেলেবুড়ো সবারই আমাদের এই একই অবস্থা। রীতিমতো আসক্ত হয়ে আছি আমরা স্ক্রিনের মধ্যে। স্ক্রিনের নীলচে আলো গ্রাস করে নিচ্ছে আমাদের সময়, বুদ্ধিবিবেক, চেতনা—সবকিছু। আমরা পড়ে গেছি এক অন্তহীন ফাঁদে!

ভয়াবহ এই বাস্তবতা নিয়েই কাঁটাছেড়া করা হয়েছে ‘স্ক্রিনের টোপ’ বইটিতে। ডিভাইসে ডুবে গিয়ে সময়ের সংকটে ভুগছি আমরা। মনের লাগাম তুলে দিচ্ছি স্মার্টফোনের হাতে। নতুন এই মাদকতার স্বরূপ চেনানোর মতো আঁতকে ওঠা সব বাস্তবতার আলাপ দিয়ে শুরুতেই বইটি আপনাকে নাড়িয়ে দেবে। 

স্ক্রিনের প্রতি এই নেশা আমাদের মধ্যে কীভাবে কাজ করে, কীভাবে স্মার্টফোনের এই ফাঁদ থেকে বেরুতে পারবো আমরা আর বয়স্করাই বা কীভাবে এই আসক্তি থেকে রেহাই পাবেন—সবকিছুই চলে এসেছে এই বইটির পাতায়।

স্ক্রিন আসক্তি নিয়ে প্রয়োজনীয় সবকিছুই থাকছে এক মলাটের মধ্যে। সময়ের সবচেয়ে ভয়াবহ এই আসক্তি থেকে নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।

Nameস্ক্রিনের টোপ
Authorউম্মে মুসআব, মাহফুজুল হক
CategoryUncategorized
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionমে ২০২৩
Number of Page80
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “স্ক্রিনের টোপ”

Your email address will not be published. Required fields are marked *