নামাজের ভুলত্রুটি

158.00৳ 

নামাজে দাঁড়িয়ে হরহামেশাই মন চলে যায় এদিকে সেদিকে। নামাজে দাঁড়ানো মাত্রই নামাজ ছাড়া মোটামুটি পুরো দুনিয়া ঘুরে চলে আসে আমাদের মন। আর এই ফাঁকে নামাজে অনেকগুলো ভুল করে বসি আমরা।

কখনো দেখা যায় রুকু থেকে সরাসরি সিজদায় চলে যাচ্ছি, তো কখনো আবার সিজদা দিচ্ছি দুইটার জায়গায় তিনটা। কখনো শেষ বৈঠকেও ঝামেলা বাঁধিয়ে ফেলছি, তাশাহহুদের জায়গায় পড়ে ফেলছি সূরা ফাতিহা। কখনো আবার চার রাকাআতের জায়গায় পড়া হয়ে যাচ্ছে পাঁচ রাকাআত।

এই যে ঝামেলাগুলো বাঁধিয়ে দিলাম, এখন তবে করণীয় কী? সাহু সিজদা দেবো? নাকি নামাজ আবার ফেরাবো? সাহু সিজদা দিতেও তো ভুলে গেছি। আবার সাহু সিজদা দিয়েছি কি না, সেটাও মনে নেই। এতো এতো ঝামেলা, কীভাবে সমাধান হবে?

এজন্যই আপনার হাতের কাছে সবসময়ই রাখুন ‘নামাজের ভুলত্রুটি’ বইটি। ছোট্ট সাইজের এই বইটিতে নামাজে আমাদের করা প্রচলিত ভুলগুলো ও এসবের সমাধান নিয়ে সুন্দর আলোচনা করা হয়েছে। নামাজে কখন কোন ভুল হলে কী করণীয়, স্পষ্টভাবে বাতলে দেওয়া হয়েছে সেগুলো। 

নামাজকে শুদ্ধ রাখতে এই বইটি সংগ্রহে থাকা আসলেই গুরুত্বপূর্ণ। 

Nameনামাজের ভুলত্রুটি
Authorমাওলানা তানজীল আরেফীন আদনান
Translator(s)মাওলানা মাহমুদুল্লাহ
Categoryনামায-সালাত
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionসেপ্টেম্বর ২০২২
Number of Page112
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “নামাজের ভুলত্রুটি”

Your email address will not be published. Required fields are marked *