একজন মানুষ কতো অসামান্য উপায়ে অসাধারণ হয়ে উঠতে পারেন, সেটা রাসূলুল্লাহ ﷺ-কে দেখলেই বুঝতে পারা যায়। আফসোস, আমরা উনাকে দেখতে পারিনি। কিন্তু উনার জীবনী তো আছে। এই উত্তাল তরঙ্গবিক্ষুব্ধ সময়কে পাড়ি দিতে হলে তাঁর জীবনকে জানবার, বুঝবার আর আত্মস্থ করবার আর কোনো কি বিকল্প আছে?

তাই আগামীর অভিযাত্রিক হবে যারা, তাদের জন্য সীরাতে রাসূলুল্লাহ ﷺ-এর পাঠ এক আবশ্যিক জরুরত। যে তরুণ তুর্কি সময়ের এই উত্তাল স্রোতকে দাবিয়ে রেখে সাগর পাড়ি দিতে চায়, বদলে দিতে চায় বর্তমানের নকশা, তার জন্য রাসূলুল্লাহ ﷺ-এর জীবন থেকে উত্তম পাথেয় আর কোথাও মিলবে না। 

সেই পাথেয়কে দারুণভাবে পৌঁছে দেওয়ার জন্যই অভিযাত্রিকের উপহার ‘মোহরে নবুওয়াত’। সীরাতের সুবিশাল সংগ্রহে এটি হচ্ছে সেই নাম, যাতে আছে নবীজীবনের সহজবোধ্য ও নির্ভরযোগ্য এক সংকলন। সংক্ষেপে নবীজীবনের পূর্ণাঙ্গ রূপ যে জানতে চায়, তার জন্য এই বইটি নিঃসন্দেহে এক অনন্য উপহার। 

Nameমোহরে নবুওয়াত
Authorকাযী মুহাম্মাদ সুলাইমান সালমান মানসূরপূরী
Translator(s)মাওলানা আহমাদ ইউসুফ শরীফ
Categoryসীরাতে রাসূল
Publisherঅভিযাত্রিক প্রকাশ
Publication year/Editionঅক্টোবর ২০২৫
Number of Page152
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

কাযী মুহাম্মাদ সুলাইমান সালমান মানসূরপূরী

কাযী মুহাম্মাদ সুলাইমান সালমান মানসূরপূরী এর সকল বই দেখুন

Reviews

There are no reviews yet.

Be the first to review “মোহরে নবুওয়াত”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই