অদৃশ্য এক জালে বাঁধা পড়েছি আমরা। যেন একদল মোহগ্রস্ত মানুষের দল, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ছুটে যাচ্ছি অতল এক গহ্বরের দিকে। নষ্ট হচ্ছি আমরা, ছেলে-বুড়ো-বাচ্চা সবাই আছি এই নষ্ট হওয়ার মিছিলে। নেককার মানুষটাও হারাচ্ছে পাপের অতলে। স্ক্রিন থেকে বাস্তব সবখানে ছড়িয়ে পড়ছে অপরাধের কালো দাগ, দিনদিন কেবলই বড় হচ্ছে সেটা।

করার কি খুব বেশি কিছু আছে? স্মার্টফোন আর ইন্টারনেট এখন জীবনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সবার হাতে হাতে ফোন, ফোনে ফোনে নেট। যেখানে সেখানে ডুব দেওয়া এখন এক মুহূর্তের কাজ। ইন্টারনেট ছাড়া কি জীবন চলতে পারে? এই প্রশ্ন করে আমরা নিজেরাই আজ গড়ে নিয়েছি অদৃশ্য এক কারাগার আর সেই কারাগারে আমরা সব স্বেচ্ছাবন্দীর দল!

‘কল্পিত কারাবাস’ এই কারাগারকেই আপনার চোখের সামনে ফুটিয়ে তুলবে। স্মার্টফোন আর ইন্টারনেটের যৌথজালে আপনি যে ‘আটকা’ পড়েছেন, সেই বাস্তবতা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। বইটি আপনাকে নিয়ে যাবে গভীর ভাবনার জগতে। এই যে মোহজাল, এই যে কারাগার, এটা নিয়ে গভীরভাবে ভাবতে আর মুক্তির পথ খুঁজতেই এই বইয়ের সমস্ত আলাপ। 

Nameকল্পিত কারাবাস
Authorমুহাম্মাদ হোসাইন
Categoryবিভিন্ন আসক্তি এবং তার নিরাময়
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionজুন ২০২৪
Number of Page72
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কল্পিত কারাবাস”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই