বেঁচে তো আছি, কিন্তু কেন আছি? কী করতে এই দুনিয়াতে আমার আসা? কোথা থেকেই বা এলাম আর কোথায়ই বা যাবো?

প্রশ্নগুলো শুনতে খুব দার্শনিক মনে হয়। মনে হয়, প্রতিদিনের জীবনের দৌড়ঝাঁপে এসব নিয়ে ভাববার অবকাশ কই! কিন্তু সত্যি কথা হলো, এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হয় মানুষের জীবন। 

জীবন মানে কি শুধুই খেয়েপরে বেঁচে থাকা? জীবন মানে কি শুধুই মৌজমাস্তিতে ডুবে থাকা? জীবন কি একশো একটা মোহ আর ব্যস্ততার নাম? জীবন আসলে কী? পার্থিবতার পেছনে নিরন্তর ছুটে চলাই যদি জীবন হয়, তবে হঠাৎ করে কেন এই জীবন থেকে আমরা নাই হয়ে যাই?

এই প্রশ্নগুলোর সুরাহা দরকার। এগুলোর সুরাহা না করে আসলে কারো জীবনই এগুতে পারে না। আর বোধবুদ্ধির স্বাভাবিক বিচারে মানুষের জীবন খাওয়া-পরা, বিনোদন আর ছুটে চলার মতো ক্ষুদ্রতায় আবদ্ধ—এটাও কিছুতেই মেনে নেওয়া যায় না।

তাহলে জীবন কী? কী এর লক্ষ্য? কী এর তাৎপর্য? কোথায় এর গন্তব্য?

জ্বলজ্বলে এই প্রশ্নগুলোর উত্তর প্রাজ্ঞ এক মননের প্রজ্ঞাময় রচনায় উঠে এসেছে এই বইটির পাতায়, যার নাম ‘জীবনের একটি লক্ষ্য আছে’। 

Nameজীবনের একটি লক্ষ্য আছে
Authorমাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
Categoryইসলামী জ্ঞানচর্চা
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionমার্চ ২০১৯
Number of Page152
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ

মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ এর সকল বই দেখুন

Reviews

There are no reviews yet.

Be the first to review “জীবনের একটি লক্ষ্য আছে”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই