ইলম চয়নিকা দ্বিতীয় খণ্ড

800.00৳ 

ইলম এমন এক সম্পদ, যাকে খুঁজে পেতে কেবল কিতাবই যথেষ্ট হয় না, ছুটে বেড়াতে হয় যমীনের বুকে। আল্লাহ তা’আলা তো কুরআনে আমাদের যমীনে ঘুরে ঘুরে শেখার কথা বারবার বলেছেন। মুহতারাম মাহফুয আহমদ এই আমলটিই করে চলেছেন দারুণভাবে। ইলমী সফর ও কিতাবী সফর, দুটোতেই তাঁর সমান পদচারণা।

ইলমী সফরে তো বিশ্বের আনাচেকানাচে ছুটে বেড়িয়েছেন তিনি। স্পেন, ফ্রান্স, তুরস্ক, উজবেকিস্তান, মিসর—কোথাও যাননি তিনি! যেখানেই গিয়েছেন, সেখানেই আহলে ইলমদের সান্নিধ্য গ্রহণ করেছেন। বিশ্বের খ্যাতিমান ইলমী ব্যক্তিত্বদের সান্নিধ্যের সেসব স্মৃতি ও তাঁদের ইলমী কারনামা, জীবন, আমল এবং দ্বীনের জন্য খেদমত—সবকিছুকেই তিনি লিপিবদ্ধ করেছেন বইয়ের পাতায়।

দারুণ এক সংকলনেরই নাম ‘ইলম চয়নিকা ২’। যারা প্রথম খণ্ডটি পড়েছেন, তারা জানেন বইটি কতোটা সুখপাঠ্য। দ্বিতীয় এই খণ্ডেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ইলম ও এর নানান অনুষঙ্গের ব্যাপারে এতো দারুণ সব আলোচনা এই গ্রন্থে এসেছে যে, একজন তালিবুল ইলমের সেগুলো সব অমূল্য পাথেয়।

ইলম, আহলে ইলম, ইলমি মারকায ও কিতাবের এই কাননে প্রত্যেক ইলমপিপাসুকে জানাই আমরা আহলান সাহলান!

Nameইলম চয়নিকা দ্বিতীয় খণ্ড
Authorমাহফুয আহমদ
Categoryইলম অর্জনের পাথেয়
Publisherদারুল ফিকর
Publication year/Editionনভেম্বর ২০২৫
Number of Page416
Cover & Bindingহার্ডকাভার

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইলম চয়নিকা দ্বিতীয় খণ্ড”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই