ইবনে বতুতার বাঙ্গালাহ সফর ২.০

215.00৳ 

ইবনে বতুতার নাকি ফেসবুক অ্যাকাউন্টও আছে! বলেন কী?! 

শুধু কি আছে? পোস্টের লাইক, কমেন্ট, রিচ নিয়ে রীতিমতো মাথা ঘামাতে হয় তাঁর। বিশ্ববিখ্যাত এই পরিব্রাজক যে সাড়ে ছয়শো বছর পর আবারো ফিরে এসেছেন এই শাহী বাঙ্গালাহয়, ঘোড়া-গরুর পিঠে চড়ে আর পায়ে হাঁটার সেই আমলকে পেছনে ফেলে একেবারে মোটরকার আর এরোপ্লেনের এই যামানায়!

এমনই এক দারুণ রসবোধে ভরা রম্য ভ্রমণকাহিনী নিয়ে হাজির হয়েছেন ইতিহাসের জনপ্রিয় লেখক ইমরান রাইহান তাঁর ‘ইবনে বতুতার বাঙ্গালাহ সফর ২.o’ বইটিতে। ইতিহাস, রম্য আর আমাদের বাস্তবতার মিশেলটা এতোই ভালোভাবে তিনি ঘটিয়েছেন যে, একবার পড়তে শুরু করলে শেষ পৃষ্ঠায় পৌঁছানো অব্দি বই ছেড়ে ওঠাটা নিতান্তই মুশকিল!

তো ইবনে বতুতা এবারের এই সফরে এসে কী কী করলেন? বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামে গেলেন। গেলেন বিভিন্ন ওয়াজ মাহফিলেও। সেসবে গিয়ে বিখ্যাত পরিব্রাজকের বদলে তাঁর পরিচয় হয়ে গেল ‘মাসজিদুল আক্বসার ইমাম’। তারপর পোহাতে হলো কন্টেন্ট ক্রিয়েটরদের রকমারি যন্ত্রণা। ফুড ভ্লাগার থেকে কাপল ভ্লগার, ফেসবুকার থেকে টিকটকার—ইবনে বতুতাকে ব্যবহার করে রিচ বাড়ানোর সুযোগ কেউই হাতছাড়া করলো না!

এরকম মজার মজার সব হালচালে ভরা কাল্পনিক এই সফরকাহিনী আপনাকে শুধু মজাই দেবে না, আরো অনেক কিছুকেও রম্যের আয়নায় দেখিয়ে দেবে। 

Nameইবনে বতুতার বাঙ্গালাহ সফর ২.০
Authorইমরান রাইহান
Categoryরম্যগল্প
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionঅক্টোবর ২০২৪
Number of Page176
Cover & Bindingহার্ডকাভার

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইবনে বতুতার বাঙ্গালাহ সফর ২.০”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই