হাদীস মানতেই হবে (পরিবর্ধিত সংস্করণ)

315.00৳ 

রাব্বুল আলামীন হিদায়াতের ফোয়ারা হিসেবে দান করেছেন আল-কুরআন। আর সেই কুরআনকে আমাদের কাছে ব্যাখ্যা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কিন্তু ‘আহলে কুরআন’ নামধারী নব্য ফিরকাটি হাদীসকে অস্বীকার করতে চায়। কুরআনের ব্যাখ্যায় তারা ব্যয় করে ঘণ্টার পর ঘণ্টা, কিন্তু রাসূলের ব্যাখ্যা নিতে তাদের যতো নারাজি!

হাদীস অস্বীকারের ভয়াবহ এই ফিতনায় পতিত হওয়ার অর্থ দ্বীন থেকে সোজা বেরিয়ে যাওয়া। তাই এই ফিতনার স্বরূপ না জেনে এবং একইসাথে হাদীসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে গাফিল হয়ে যারা এসব ফিতনাবাজদের ফাঁদে পড়ে যাচ্ছেন, তাদের সবার জন্যই ‘হাদীস মানতেই হবে (পরিবর্ধিত সংস্করণ)’ বইটি হতে পারে কার্যকর একটি দাওয়াই।

সংক্ষিপ্ত ও মূল সংস্করণের চেয়ে পরিবর্ধিত সংস্করণে যুক্ত হয়েছে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা। মূল সংস্করণে কেবল কিছু মূলনীতির আলোচনা করা হয়েছিল, যেগুলোর আলোকে হাদীসের প্রামাণ্যতা ও প্রয়োজনীয়তা প্রমাণিত হয়ে যায়। পরিবর্ধিত সংস্করণে এই আলোচনাটি আরো বিস্তৃত আকারে এসেছে। ওয়াহী হিসেবে হাদীসের অবস্থান, হাদীসের সুসংরক্ষণ এবং হাদীস অস্বীকারের রকমফের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

মুনকিরীনে হাদীসের এই ফিতনার বিপরীতে এই বইয়ের আলোচনা যেন মজবুত এক ঢাল!

Nameহাদীস মানতেই হবে (পরিবর্ধিত সংস্করণ)
Authorশায়খ ইমদাদুল হক
Categoryহাদীস-বিষয়ক আলোচনা
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionঅক্টোবর ২০২৩
Number of Page224
Cover & Bindingহার্ডকভার

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “হাদীস মানতেই হবে (পরিবর্ধিত সংস্করণ)”

Your email address will not be published. Required fields are marked *