দলিলসহ কুরবানীর মাসায়েল

80.00৳ 

আল্লাহর কঠিন এক পরীক্ষার সম্মুখীন সাইয়্যিদিনা ইবরাহীম আলাইহিস সালাম। হুকুম এসেছে সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানী করার। একের পর এক পশু কুরবানী দেবার পরও যখন হুকুম বহাল থাকলো, তখন তিনি বুঝতে পারলেন ইঙ্গিতটা তাঁর প্রিয়তম ছেলের প্রতি।

বাবা আর ছেলে সেই অগ্নিপরীক্ষায় দাঁড়ালেন। আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করলেন দুজনেই। রচিত হলো এক মহাকাব্য, যার অনুসরণে মুসলিমদের জন্য কুরবানীর বিধান দান করলেন মহান রাব্বুল আলামীন। 

এতো অসাধারণ একটা ইবাদাত কি নিছক পশু যবেহের মধ্যেই সীমাবদ্ধ? না! সুনির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ না করে স্রেফ যবেহ করলেই কুরবানী হয়ে যায় না। মাসআলা সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অনেকের কুরবানীই তাই পুরোপুরি বৃথা হয়ে যায়।

তাই কুরবানী আসার আগেই কুরবানীর মাসায়েল জেনে নেওয়া খুব জরুরি। ‘দলিলসহ কুরবানীর মাসায়েল’ নামে উমেদের নাতিদীর্ঘ এই বইটি আপনার সেই প্রয়োজনকে পূরণ করবে ইনশাআল্লাহ। কুরবানী ও আকীকার মাসায়েল বিস্তারিত উল্লেখের পাশাপাশি এতে আরো আছে জিলহজ মাসের গুরুত্ব, করণীয় ও ফযীলত। প্রতিটি মাসআলার ক্ষেত্রে যুক্ত করা হয়েছে প্রয়োজনীয় দলিল। কুরবানীর ক্ষেত্রে আধুনিক কিছু সমস্যার সমাধানও বাতলে দেওয়া হয়েছে এই বইটিতে।

Nameদলিলসহ কুরবানীর মাসায়েল
Authorমাওলানা তানজীল আরেফীন আদনান
Translator(s)মাওলানা মাহমুদুল্লাহ
Categoryজরুরি মাসআলা-মাসায়েল
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionজুলাই ২০২২
Number of Page80
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “দলিলসহ কুরবানীর মাসায়েল”

Your email address will not be published. Required fields are marked *