আত তিবইয়ান (কুরআনের ধারক-বাহকদের আদব)

315.00৳ 

নশ্বর এই দুনিয়ার সাথে তেইশটি বছর সরাসরি খোলা ছিল ইলমে ওয়াহীর দরজা। এরপর রাসূলুল্লাহ ﷺ-এর ইন্তিকালের মধ্য দিয়ে সেই দরজাটা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু ধরণীর বুকে রয়ে যায় সেই ইলমের অবারিত ধারা। আল-কুরআন হচ্ছে সেই অনন্য নিয়ামত, যার সাথে তুলনীয় কিছু না পাওয়া যাবে যমীনে আর না পাওয়া যাবে আসমানে। 

আল্লাহর কালামের মর্যাদা তাই অতুলনীয়। এজন্যই মহান এই কালামের ধারক-বাহক যাঁরা হবেন, তাঁদের মর্যাদাও সবচেয়ে উঁচুতে হবে। আর তাই স্বাভাবিকভাবেই এই কালামের পঠন-পাঠন ও যাবতীয় কিছু সম্পন্ন করতে হবে সর্বোচ্চ পর্যায়ের আদবের সাথে। 

কুরআনের আদব, কুরআন পাঠের আদব, কুরআন পাঠদানের আদব, কুরআনকে বুকের মধ্যে বয়ে নিয়ে চলার আদব, কুরআনের ধারক-বাহকের জন্য প্রযোজ্য আখলাক ও করণীয়-বর্জনীয়—এই যাবতীয় বিষয় নিয়ে লিখেছিলেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। কিংবদন্তী এই মহামানবের কলমে রচিত হয়েছে কুরআনের আদব সংক্রান্ত কালজয়ী এক গ্রন্থ।

উমেদ সেই গ্রন্থকেই উন্মুক্ত করে দিয়েছে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে। ‘আত-তিবইয়ান’ বইটি তাই কুরআনের সাধারণ পাঠক ও হিফযুল কুরআন মাদরাসার ছাত্র-শিক্ষক, প্রত্যেকের জন্যই অত্যন্ত জরুরি এক পাঠ্য। 

Nameআত তিবইয়ান (কুরআনের ধারক-বাহকদের আদব)
Authorইমাম মুহিউদ্দীন আন-নববী (রহ.)
Translator(s)হাফিজুর রহমান নোমান
Categoryকুরআন-বিষয়ক আলোচনা
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionএপ্রিল ২০২১
Number of Page224
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আত তিবইয়ান (কুরআনের ধারক-বাহকদের আদব)”

Your email address will not be published. Required fields are marked *