আজকের কিশোরী আগামী দিনের নারী। নারীসত্তায় পূর্ণভাবে বিকশিত হবার আগে থেকেই তার সেজন্য থাকা দরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি। মনোদৈহিক পরিবর্তনের পাশাপাশি পরিবেশের সাথেও তার মিথষ্ক্রিয়াতে আসবে অনেক বেশি পরিবর্তন, যার সাথে খাপ খাইয়ে না নিতে শিখলে ঘটে যেতে পারে অনেক অনেক বিপদ।

এই বিষয়গুলোকে মাথায় রেখেই টিনএইজ মেয়েদের জন্য উমেদ নিয়ে এলো ‘প্রস্তুতি প্যাকেজ’। ‘রিচ কন্টেন্ট’ বলতে যা বোঝায়, এই বইয়ের আলোচ্য বিষয়গুলো ঠিক তা-ই। বইয়ের সূচিতে চোখ বুলানোই সেজন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 

কিশোরী একটা মেয়ের মনে এই বয়সে যেসব প্রশ্ন খচখচ করে, তার অনুপ্রেরণা, ভালোলাগা, মন্দলাগা, সম্পর্কের মায়াজাল আর তার যত্ন, পোশাক আর গোছগাছ, সাজগোজ ইত্যাদি নিয়ে আলাপ করেছেন বইটির লেখিকা। আলাপে আছে চমৎকার সুর, জীবনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ আর পরামর্শ ও দিকনির্দেশনায় দারুণ আন্তরিকতা।

কিশোরী মনের গহীনকে ছুঁয়ে দিয়ে ওদের আগামীকে মসৃণ করে দিতে যতো টুলস আর উইজডমের প্রয়োজন, সে সবকিছুর যোগাড়যন্ত্র এবার পাওয়া যাবে এই এক মলাটের ভেতরে। 

Nameপ্রস্তুতি প্যাকেজ
Authorউম্মে মুসআব
Categoryআত্ম-উন্নয়ন ও মোটিভেশন
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionআগস্ট ২০২৪
Number of Page152
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্রস্তুতি প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই