হাদীস মানতেই হবে (সংক্ষিপ্ত)

43.00৳ 

আল্লাহর দ্বীনের অনুসরণের জন্য কুরআন ও হাদীসের জ্ঞানের কোনো বিকল্প নেই। কিন্তু একদল লোক আজকাল বলতে চায়, স্রেফ কুরআনের জ্ঞানই এক্ষেত্রে যথেষ্ট, হাদীস এখানে অপ্রয়োজনীয়। বরং তারা আরো একধাপ বেড়ে গিয়ে এটাও বলে যে, হাদীস বলতে সত্যিকার অর্থে এখন আর কিছুই অবশিষ্ট নেই! 

হাদীস অস্বীকারকারীদের এই ফিতনা আসলে নতুন কিছু নয়। যুগ যুগ ধরে ইসলামকে আক্রমণ করার যে ধারাবাহিকতা চলে আসছে, এটা তারই এক আধুনিক রূপ। মুখরোচক বিভিন্ন কথার আড়ালে ও নিজেদেরকে ‘আহলে কুরআন’ নামে আখ্যায়িত করে যারা হাদীসের প্রামাণ্যতাকে অস্বীকার করতে চায়, তাদের এ সমস্ত প্রতারণা আহলে ইলমের মজবুত পদক্ষেপের সামনে ধুলিস্যাৎ হয়ে যায়।

‘হাদীস মানতেই হবে’ সেই পদক্ষেপেরই ছোট্ট কিন্তু ওজনদার এক সংকলন। এখানে খুবই সংক্ষিপ্তাকারে এমন কিছু মৌলিক আলাপ চলে এসেছে, যেগুলো হাদীসের ব্যাপারে সৃষ্ট ধুম্রজাল এক নিমিষেই পরিষ্কার করে দেবে ইনশাআল্লাহ। হাদীস কেন দরকার, কীভাবে হাদীস সংরক্ষিত হয়ে আজ পর্যন্ত এলো—এ সমস্ত বিষয়ে দালিলিক ও সহজবোধ্য আলাপের অনন্য এক নমুনা পাঠক পাবেন এই বইয়ের পাতায় পাতায়।

Nameহাদীস মানতেই হবে (সংক্ষিপ্ত)
Authorশায়খ ইমদাদুল হক
Categoryহাদীস-বিষয়ক আলোচনা
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionঅক্টোবর ২০২২
Number of Page32
Cover & Bindingপিন

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “হাদীস মানতেই হবে (সংক্ষিপ্ত)”

Your email address will not be published. Required fields are marked *