মহান আল্লাহ তা’আলার গুণবাচক নাম আছে অনেকগুলো। এই নামগুলোর মাহাত্ম্য যে কতো বেশি, সেটা কেবলমাত্র তিনিই ভালো জানেন। আমরা এতোটুকু জানি যে, রাব্বুল আলামীনের মহান এই নামগুলো দিয়ে দুআ করলে সেটা কবুলের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। 

‘আসমাউল হুসনা ও দুআ’ বইটিতে আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে দুআ করার ব্যাপারে চমৎকার আলোচনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বইটিতে আছে আল্লাহর প্রতিটি গুণবাচক নামের অর্থ, যেন সেগুলোকে সামনে রেখে সংশ্লিষ্ট দুআগুলো আমরা করতে পারি। কুরআন, সুন্নাহ, আসার ও উলামায়ে কিরামের আমল মোতাবেক দুআ করলে ফল লাভের ব্যাপারে আমরা বেশি আশাবাদী থাকতে পারবো। এই বইতে তাই দুআগুলো এই মোতাবেকই সাজিয়ে দেওয়া হয়েছে। 

পরিপূর্ণ ইয়াকীনের সাথে আল্লাহর নামের যিকির করে যে দুআ করা হবে, সেটা আপনাকে এনে দেবে অসাধারণ এক প্রশান্তি। সেইসাথে তো দুআ কবুলের আনন্দ আছেই। ছোট্ট এই বইটি এসেছে আপনার সেই প্রশান্তি আর আনন্দের কার্যকর উপলক্ষ হতেই।

Nameআসমাউল হুসনা ও দুআ
Authorমাওলানা আহমাদ ইউসুফ শরীফ
Categoryদুআ ও আমল সহায়িকা
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionমে ২০২৫
Number of Page40
Cover & Bindingপিন

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আসমাউল হুসনা ও দুআ”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই