মানুষের হৃদয়কে আলোড়িত করে যে কয়টি বিষয়, কবিতা তার মধ্যে একটি। ইসলামের আবির্ভাবের সময় আরব কবিদের রমরমার কথা কে না জানে! সাহাবায়ে কিরামের মধ্যেও ছিল নামকরা অনেক কবির উপস্থিতি। 

সেই ধারাবাহিকতায় উম্মাহর ইতিহাসে অনেক কবি এসেছেন, যাঁদের কবিতা উম্মাহকে সময়ে সময়ে নানাভাবে উপকৃত করেছে। উমেদের পাঠকরা সম্মানিত শায়খ ইমদাদুল হককে বেশ ভালোভাবেই চেনেন। কিন্তু তিনি যে একজন স্বভাবকবি, এটা কিন্তু কেউই জানেন না। ছোটবেলা থেকেই কবিতার সাথে তাঁর গভীর সখ্যতা থাকলেও কবি হিসেবে তিনি পরিচিত হননি। 

তবে তাঁর কাব্যপ্রতিভার সাথে পরিচিত হবার দারুণ এক সুযোগ আছে। উনার লেখা বেশ কিছু নতুন-পুরনো কবিতা এখন চলে এসেছে এক মলাটে। ’মুনাজাত’ নামের কাব্যগ্রন্থটিতে আছে দুটি অনূদিত কবিতাসহ সর্বমোট ৪৪টি কবিতার উপস্থিতি। 

চমৎকার শব্দচয়ন আর ছন্দের মিশেলে পাঠকরা এই কবিতাগুলোকে হৃদয়ে জায়গা করে দেবেন, এই আশাটা বোধহয় আমরা রাখতেই পারি। 

Nameমুনাজাত
Authorশায়খ ইমদাদুল হক
Categoryকবিতা
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionজানুয়ারি ২০২৫
Number of Page64
Cover & Bindingহার্ডকাভার

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “মুনাজাত”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই