সুন্নাহ ছাড়া দ্বীন? অসম্ভব! দ্বীনের অনুসরণ সুন্নাহ ছাড়া হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দ্বীনকে পালন করে দেখিয়ে গিয়েছেন, তাই তাঁর দেখানো পথটাই হচ্ছে একমাত্র পথ। এর বাইরে গিয়ে আর কোনো পথে দ্বীন মানা যায় না।

তাই সুন্নাহ যখন আমাদের জীবনে মিশে যাবে, দ্বীনও তখন আমাদের জীবনে কায়েম হবে। শুধু বড় বড় ইবাদতগুলোর ক্ষেত্রেই নয়, প্রতিদিনের ছোটবড় সব কাজেও সুন্নাহকে সামনে রাখতে হবে। তবেই জীবন হবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত। আর সেজন্য আমাদের জ্ঞান রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিন ও রাতের কোন কাজটা কীভাবে করেছেন।

‘নবীজীর ওযীফাহ’ বইটি আমাদেরকে সেই জ্ঞান আহরণেরই সুযোগ করে দেবে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন ওযুতে, নামাজে, নামাজের বিভিন্ন রুকনে, পোশাকে, খাবারে, সামাজিক বিষয়াদিতে কীভাবে কী করেছেন—এই সবকিছু অত্যন্ত চমৎকার বিন্যাসে এই বইয়ে পেশ করা হয়েছে। সুন্নাহ হিসেবে যিকিরের আলাপটা এসেছে বিশেষভাবে। 

প্রতিদিনের বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন কাজে সুন্নাহর বাস্তবায়ন নিশ্চিত করতে এই বইটিকে করে নিন আপনার সার্বক্ষণিক সঙ্গী। 

Nameনবীজীর ওযীফাহ
Authorশাইখ ড. আব্দুল্লাহ আল ফুরাইহ
Translator(s)আব্দুল্লাহ ইয়াছিন শরীফী
Categoryনবীজির দিন-রাতের আমল, যিকির, সুন্নাহ
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionজানুয়ারি ২০২৫
Number of Page120
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “নবীজীর ওযীফাহ”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই