দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই একমাত্র মানুষ, যাঁর জীবনকথা বারবার পড়লেও আসলে জানার শেষ হবে না। সেজন্যই সেই প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পরম শ্রদ্ধায় ও ভালোবাসায় একের পর এক রচিত হয়েছে অগণিত সীরাত। প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাতকে তুলে ধরেছেন আপন আপন হৃদয়ের সুষমায়।

‘সরদারে কায়েনাত’ এই সুবিশাল সীরাত সাহিত্যেই একটি সশ্রদ্ধ সংযোজন। এই সীরাতগ্রন্থটি একক কোনো লেখকের নয়, বরং এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ১১ জন লেখকের ভালোবাসার নযরানা। প্রত্যেকেই নিজেদের মতো করে সাজিয়ে তুলে ধরেছেন রাহমাতুল্লিল আলামীনের জীবনী। 

এই বইটির এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণেই দারুণ এক ফায়দা পেতে পারেন পাঠক। নবীজীবনের সামগ্রিক একটা চিত্র এই বই থেকে মনের মধ্যে এঁকে নেওয়ার চমৎকার একটা সুযোগ পাঠক এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কখন কোন ঘটনা ঘটেছে, কোন ঘটনার শিক্ষা কোনটা—এগুলোও রপ্ত করা যাবে সহজেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত বেশি বেশি পড়তে পারা তো এমনিতেই স্বতন্ত্র এক সৌভাগ্য!

সীরাতে সুরভিতে আসুন ভরিয়ে তুলি আমাদের জীবন। 

Nameসরদারে কায়েনাত
Authorসীরাতের সৌরভে সুরভিত এক জামাত
Categoryসীরাতে রাসূল (সা.)
Publisherউমেদ প্রকাশ
Publication year/Editionআগস্ট ২০২৪
Number of Page208
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “সরদারে কায়েনাত”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই