দাওয়াতী চিন্তাধারা

220.00৳ 

উপমহাদেশের ময়দানে দাওয়াতের ব্যাপারে আলাপ হবে আর সাইয়েদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর ব্যাপারে কথা হবে না, এ হতে পারে না। দাওয়াতের সাথে তাঁর নাম এতো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে, তাঁকে বাদ দিয়ে দাওয়াতের আলাপ করা সম্ভবই না। মেধায়, পবিত্রতায় আর প্রজ্ঞায় এতো অসাধারণ ছিলেন এই মানুষটি যে, আমাদের সময়ে এমন মনীষার উপস্থিতি নিঃসন্দেহে বিরল!

 

তাঁর জীবনালেখ্য থেকেই তাঁর দাওয়াতী চিন্তাধারার পরিচয় সবচেয়ে ভালোভাবে মেলে। আর তাই ‘মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর দাওয়াতী চিন্তাধারা’ বইটি মহান এই আলিমের জীবনের সেই চিত্রকেই সুভাষার পোশাকে পেশ করেছে। মুফাক্কিরে ইসলাম হিসেবে তাঁর স্বাতন্ত্র্য, তাঁর নির্মল ব্যক্তিত্ব, দূরদর্শিতা, ইসলামের পুনর্জাগরণে তাঁর অতুলনীয় অবদান এবং তাঁর কালজয়ী সাহিত্যের সাথে পরিচয়—স্বল্প পরিসরের এই বইয়ে ঠাঁই পেয়েছে সবই। 

 

আজকের এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে ইসলামের মশালকে বাঁচিয়ে রেখে আরো বহুগুণে প্রজ্বলিত করার মিশনে সাইয়েদ নদভীর জীবন, চিন্তাধারা ও কর্মপন্থা পাঠের বিকল্প হতে পারে না। এই বই হতে পারে সেই যাত্রার প্রথম মাইলফলক। 

Nameদাওয়াতী চিন্তাধারা
Authorমাওলানা ইলিয়াস নদভী
Translator(s)আবদুল্লাহ আল ফারুক
Categoryচিন্তাধারা, জীবনী
Publisherদারুল ফিকর
Publication year/Editionজানুয়ারি ২০২৫
Number of Page112
Cover & Bindingহার্ডকাভার

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “দাওয়াতী চিন্তাধারা”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই