ছোটদের চাওয়া-পাওয়ার কি কোনো শেষ আছে? আমাদের বড়দেরই তো শেষ নেই, ওদের আর থাকবে কীভাবে! আমাদের ছোটুদের তো সারাক্ষণই এটা-ওটা চাই। কেমন হয়, এই চাওয়ার হাত ধরেই ওদেরকে আল্লাহমুখী করে দিলে?

আমাদেরকে সবকিছু দেওয়ার ক্ষমতা তো একমাত্র আল্লাহরই। শিশুমনে এই সত্য গেঁথে দিতে পারলে সে তার সবকিছুর জন্য আল্লাহর কাছে হাত পাতবে, আল্লাহর সাথে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। এজন্য আল্লাহর কাছে চাইতে শেখানোর কোনো বিকল্প নেই। 

সেজন্যই দারুল ফিকর থেকে আমাদের ছোট্ট সোনামণিদের জন্য চলে এলো ‘ছোটদের দুআ শিক্ষা’। আমাদের ভবিষ্যত প্রজন্মকে আল্লাহমুখী করে গড়ে তোলার জন্য এই বইটি বাতিঘরের মতোই কাজ করবে ইনশাআল্লাহ। বইটি সাজানো হয়েছে বিশেষ একটি পদ্ধতিতে। বইয়ের শুরুর দিকে আছে সহজ সব দুআ। তারপর পর্যায়ক্রমে দুআগুলো একটু একটু করে বড় হয়েছে। 

এতে করে শেখাটা যেমন হবে সহজ ও ভীতিমুক্ত, ঠিক তেমনি দুআ শিখে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার কাজটিও শুরু করে দেওয়া যাবে প্রথম দিন থেকেই।

দুআয় ঘেরা থাকুক আমাদের সন্তানদের শৈশব!

Nameছোটদের দুআ শিক্ষা
Authorমাওলানা আহমাদ ইউসুফ শরীফ
Categoryকালিমা ও দুআ শিক্ষা
Publisherদারুল ফিকর
Publication year/Editionআগস্ট ২০২৪
Number of Page72
Cover & Bindingপেপারব্যাক

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ছোটদের দুআ শিক্ষা”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই