ঈমান-আকীদা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)

1,200.00৳ 

ঈমান হচ্ছে সেই বিন্দু, যেখান থেকেই সবকিছুর সূচনা আর যেখানে এসেই সবকিছুর শেষ। ঈমান ছাড়া কোনোকিছুর সার্থকতা নেই, ঈমান ছাড়া দুনিয়া ও আখিরাতের মুক্তি নেই। বিশুদ্ধ ঈমান ও আকীদা ছাড়া কোনো আমলের একবিন্দু মূল্যও নেই।

 

অথচ এতো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এক সাগরসম অবহেলা পরিলক্ষিত হয় সর্বত্র। বাতিল বিভিন্ন মতাদর্শ ও চিন্তার তুমুল প্রচার-প্রসারের এই যুগে ঈমান-আকীদা যে কী ভয়াবহ আক্রমণের শিকার, তা নিয়ে অনেক আলিম পর্যন্ত আজ গাফিলতির শিকার! 

 

এই অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে তাই ঈমান-আকীদার শুদ্ধতা স্পষ্ট করতে ও বিশুদ্ধভাবে তা ধারণ করাকে সহজ করতে ঈমান ও আকীদার পাঠকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া ছাড়া উপায় নেই। এই লক্ষ্যকে সামনে নিয়েই মাওলানা সাঈদ আহমদ হাফিযাহুল্লাহর দক্ষ কলমে রচিত হয়েছে ‘কুরআন-সুন্নাহর আলোকে ঈমান-আকীদা’ গ্রন্থটি।

 

দুই খণ্ডে রচিত এই গ্রন্থে আছে সমকালীন ঈমানের জায়গা থেকে সমকালীন গুরুত্বপূর্ণ সব বিষয়ের উল্লেখ। আছে ঈমানের শর্তাবলি, ঈমান ভঙ্গের প্রচলিত ত্রিশটি কারণ, কুফরের ভয়াবহতা, তাকফীরের সতর্কতা এবং প্রচলিত বিভিন্ন আদর্শিক ও রাজনৈতিক মতবাদ ও বক্তব্যের ব্যাপারে সুস্পষ্ট বয়ান। আরো পাবেন আকীদার মৌলিক আলাপ, আকীদার বিভিন্ন ধারা ও এ সংক্রান্ত বহুমুখী সমৃদ্ধ আলোচনা। 

 

প্রতিটি বিষয়েই দলিলসমৃদ্ধ এই কিতাবটি তাই এই সময়ের এক অনিবার্য জরুরত। 

Nameঈমান-আকীদা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)
Authorমাওলানা সাঈদ আহমদ
Categoryআকীদা, বিশ্বাস
Publisherদারুল ফিকর
Publication year/Editionমার্চ ২০২৪
Number of Page680
Cover & Bindingহার্ডকাভার

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ঈমান-আকীদা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই