গুলুমুলু সোনামণিদের জন্য দরকার গুলুমুলু সব জিনিস। যেগুলো হবে ওদের নরম মনের মতোই নরম, ওদের শুভ্র-সুন্দর মনের মতোই সুন্দর। স্বচ্ছ, সুন্দর, বিশুদ্ধ ফিতরাত নিয়ে দুনিয়ায় এসেছে ওরা। এই ফিতরাতকে সেভাবেই সুন্দর রাখতে হলে ওদেরকে দিতে হবে বিশুদ্ধতার খোরাক।

আর সেজন্যই আমাদের সোনামণিদের কাছে পৌঁছে দিতে হবে ইসলামের শুদ্ধতার সুন্দরতম শিক্ষা। সেই শিক্ষার এক মনোরম ঝলক নিয়েই অভিযাত্রিক চমৎকার উপহার এক এনে দিলো সোনামণিদের হাতে, যার নাম ‘ইসলাম: দেখি ও চিনি’। 

কিউট কিউট সব রঙিন ছবি আর ছোট্ট-সুন্দর-সহজ বিবরণে এই বইটিতে আছে ইসলামের মৌলিক কিছু বিষয়ের আলাপ। আমাদের সোনামণিরা নামায, রোযা, আযান, কুরআন, ঈদ, মিসওয়াক অর্থাৎ, ইসলামের এরকম বিভিন্ন প্রতীক নিয়ে চমৎকার ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ। 

আপনার সোনামণির হাতে তুলে দিন চমৎকার এই রঙিন সুবাসে ভরপুর বইটি। গোল গোল চোখে ওরা দেখুক বইয়ের সুন্দর সব ছবি আর পাশের লেখাটা থেকে ওদের পড়ে শোনান আপনি। শৈশবেই ওদের মনে এভাবে ছড়িয়ে দিন ইসলামের রঙ আর ইসলামের জন্য একবুক ভালোবাসা।

Nameইসলাম : দেখি ও চিনি
Authorআনাস বিন সাদ
Categoryবয়স ১-৪ বছর
Publisherঅভিযাত্রিক প্রকাশ
Publication year/Editionঅক্টোবর ২০২৫
Number of Page16
Cover & Bindingআর্ট পেপার, পিন

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইসলাম : দেখি ও চিনি”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই